নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলের প্রচারপত্রে মো. মোস্তাফিজুর রহমান সবুজ নামে এক ব্যক্তির নাম দেখা গেছে। পোস্টারে তাঁর নাম অনুষ্ঠানের একটি তালিকায় উল্লেখ করা হয়েছে।
প্রচারপত্র অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, বাদ আছর নীলফামারীর পৌর মাঠে সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে মুফতি আমির হামজা এমপি এবং বিশেষ আলোচক হিসেবে মাওলানা মোকাররম হোসাইন সাঈদী এমপিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।
পোস্টারে থাকা মো. মোস্তাফিজুর রহমান সবুজের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ এবং কীভাবে জামায়াতের আয়োজিত অনুষ্ঠানের প্রচারপত্রে তাঁর নাম এসেছে—এ বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান সবুজের বক্তব্য পাওয়া যায় নাই। একই সঙ্গে আয়োজক বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার কাছ থেকেও তাঁর নাম অন্তর্ভুক্তির কারণ ও অনুষ্ঠানে তাঁর নির্ধারিত ভূমিকা সম্পর্কে বক্তব্য পাওয়া যায় নাই |

