রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় চার হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়া উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক সভাপতি ইমাজ উদ্দিন মন্ডল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজীর এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

