আজকে রংপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দেখা যায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাধারন শিক্ষার্থিদের মাঝে লিফলেট বিতরন করেন।
তাদের সাথে কথা বলে জানা যায় যে,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র ঘোষিত রোড টু সিরাহ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যেখানে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ এর উত্তরের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রংপুর সরকারি কলেজে এই উপলক্ষে সরকারি কলেজ ছাত্রশিবির রোড টু সিরাহএর লিফলেট বিতরণ করেন। সরকারি কলেজ প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায় রোড টু সিরাহ প্রতিযোগিতায় খ এবং গ গ্রুপের প্রথম প্রাইজ থাকছে ওমরা করার সুযোগ।যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তার জন্য রংপুর সরকারি কলেজ ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে সরকারি কলেজ ছাত্রশিবির।লিফলেট বিতরণ করার সময় ছিলেন সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

