নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়াপাড়া) এলাকার আনছার আলীর পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম ইসলাম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তালেব, ১ নং ওয়াডের ইউপি সদস্য হাসানুর রহমান, স্থানীয় সাংবাদিসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সুপারভাইজার,তথ্য সংগ্রহকারী ছিলেন
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির আওতায় মোট ৭৭ হাজার খানার তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১১২ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করবেন। নির্ধারিত পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে শুমারি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরবর্তী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

