শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী ও ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কারমাইকেল কলেজ শাখা, রংপুর মহানগর।
অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের স্মৃতি ও তাঁর ওপর সংঘটিত নির্যাতনের ঘটনা তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সব ধরনের নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, নৈতিকতা ও মুক্ত চিন্তার নিরাপদ স্থান। কোনো শিক্ষার্থী যেন রাজনৈতিক, মতাদর্শিক বা অন্য কোনো কারণে নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পরে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

